মহানগরশিরোনাম

বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল ও নির্বাচন স্থগিত

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল ও নির্বাচন স্থগিত করা হয়েছে।
সংগঠনের নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ৮ ও ৯ মে দ্বিবার্ষিক কাউন্সিল ও নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। মূল তফসিল অনুযায়ী ১১ এপ্রিল কাউন্সিল ও ১২ এপ্রিল ভোট গ্রহণের কথা ছিল।
নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ঈদুল ফিতরের পর সুবিধাজনক সময়ে দ্বিবার্ষিক কাউন্সিল ও নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হবে।
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত ভার্চুয়াল সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব এম আবদুল্লাহ।
সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সহসভাপতি নুরুল আমিন রোকন, মোদাব্বের হোসেন, শামসুদ্দিন হারুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহকারী মহাসচিব আহমদ মতিউর রহমান, জিএএম আশেক উল্লাহ, শফিউল আলম দোলন, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক ডিএএম সাদ বিন রাবি, দপ্তর সম্পাদক আবু ইউসূফ, প্রচার সম্পাদক আসাদুজ্জমান আসাদ প্রমুখ।
এছাড়াও ঢাকার বাইরে থেকে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ভার্চুয়াল সভায় যোগ দিয়ে তাদের মতামত জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button