বিবিধশিরোনাম

স্বাস্থ্যকর্মীদের ‘অভিনন্দন জানাতে’ ব্রিটেনের আকাশে দুই সারির রংধনু

করোনাভাইরাসে গোটা পৃথিবী যখন নাকাল, তখন ইংল্যান্ডবাসী বিরল এক সন্ধ্যার সাক্ষী হলেন। স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানানোর সাপ্তাহিক দিনে গত বৃহস্পতিবার দেশটির আকাশে দুই সারির রংধনুর দেখা মেলে।
স্থানীয়দের বিশ্বাস, তাদের হয়ে অভিনন্দন জানানোর কাজটা আকাশ থেকেই হয়েছে!
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের বেশ কিছু অঞ্চলে এদিন এই রংধনু দেখা যায়।
সংবাদমাধ্যমটির আবহাওয়া বিষয়ক প্রতিবেদনে এই ঘটনাকে অভিনন্দন জানানোর ‘প্রতীকী বার্তা’ বলা হয়েছে।
রংধনু সৃষ্টি হয় বাতাসে ভেসে থাকা পানির কণার মধ্য দিয়ে সূর্যের আলোর সাতটি মৌলিক রঙে বিভাজিত হওয়ার মাধ্যমে। বৃষ্টি শেষে বাতাসে যে পানির কণা ভাসমান থাকে তা অনেকটা প্রিজমের মতো কাজ করে সূর্যের আলোকে বিভাজিত করে।
যখন প্রিজমের মতো আচরণ করে পানির কণাগুলো সূর্যের সাদা আলোকে সাতটি আলাদা আলোতে ভাগ করে তখনই তা আমাদের চোখে রংধনু হিসেবে ধরা দেয়। রংধনুতে একদম উপরের দিকে থাকে লাল রং আর একদম নিচের দিকে থাকে বেগুনি রং।
অধিকাংশ সময় এতে সাতটি রং থাকে: বেগুনি, নীল, আসমানি (আকাশী), সবুজ, হলুদ, কমলা, লাল। যাকে সংক্ষেপে ‘বেনীআসহকলা’ও বলা হয়। দেশ রূপান্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button