আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃত ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বুধবার রাত পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩২ লাখ ৫৬ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৯৭ হাজার ৯৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৭১১ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ২৮ হাজার ৫৯৩ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৩০ হাজার ২৩৬ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৬৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৫৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সাত হাজার ৬৬৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button