আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৯ হাজার পার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ সোমবার রাতে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ নয় হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩০ লাখ ২৫ হাজার ৭২৬ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ২৩ হাজার ৫৩১ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৪৬১ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে আট লাখ ৯৩ হাজার ১৯৬ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ নয় হাজার ১একজন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৫২ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৪৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট পাঁচ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮১২ জনের করোনার পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষার পর ৪৯৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
ডা. নাসিমা আরো বলেন, আজ দেশে করোনায় আক্রান্তের ৫১তম দিন এবং সাধারণ ছুটির এক মাস পূর্ণ হলো। এই ৫১তম দিনে করোনায় আক্রান্ত সন্দেহে মোট ৫০ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, আজ কুমিল্লা জেলায় নতুন একটি করোনা পরীক্ষার মেশিন উদ্বোধন করা হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও করোনা শনাক্তের পরীক্ষা করা হবে। এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button