Uncategorized

পুলিশের ওপর হামলায় যুবলীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচিউড়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। রোববার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় ধান মাড়াইকে কেন্দ্র করে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ও সূচিউড়া এলাকার তিতাস নদীর পাড়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংর্ঘষ থামাতে গেলে আমিনুল ইসলামের নির্দেশে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের পাঁচ সদস্যসহ কমপক্ষে অর্ধশত আহত হন। এ ঘটনায় ২০ এপ্রিল নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক খন্দকার যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান, আটক আমিনুলকে রোববার সকালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button