শিরোনাম

করোনায় মৃতদের সমাহিত করতে এগিয়ে আসা এক জনপ্রতিনিধি

সারা বিশ্বের মতো দেশেও করোনা পরিস্থিতি নিয়ে যখন নেতিবাচক খবরের ছড়াছড়ি তখন নারায়ণগঞ্জে সম্প্রীতি ও অন্তিম মুহূর্তে জাতি-ধর্মের খণ্ডিত পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের এগিয়ে আসার এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা এক হিন্দু ধর্মাবলম্বীর দাহ করার জন্য সংক্রমণের ভয়ে কাউকে পাওয়া যাচ্ছিল না। এ পরিস্থিতিতে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের ।
বিষয়টি কাউন্সিলর মাকসুল আলম খন্দকার খোরশেদ বুধবার নিজের ফেইসবুক প্রোফাইলের টাইমলাইনে পোস্ট করে সবাইকে জানান।
ওই পোস্ট থেকে জানা যায়, করোনা সংক্রমণে মৃত্যুবরণ করা এখন পর্যন্ত ২১ জন ব্যক্তির দাফন ও সৎকারের ব্যবস্থা করা হয়েছে তার উদ্যোগে।
এ নিয়ে কাউন্সিলর খোরশেদ বলেন, দেশে যখন করোনা মহামারি শুরু হয়, তখন মিডিয়ার মাধ্যমে শুনলাম করোনায় আক্রান্ত রোগীদের দাফন করার জন্য লোক পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় আত্মীয়-স্বজনরাও কাছে আসে না, প্রতিবেশীরাও কাছে আসে না। এ সময় আমি সিদ্ধান্ত নেই এ কাজ করার। গত ৩০ মার্চ আমি জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ সিটি মেয়র এর কাছে এ কাজ করার জন্য অনুমতি চাই। তারা আমাকে অনুমতি দেন। এই দায়িত্ব পাওয়ার পর ৮ এপ্রিল থেকে আমি কাজ শুরু করি। আজ পর্যন্ত আমরা ২১ জনকে সমাহিত করলাম। আমি চাই আপনারাও আপনার এলাকায় সতর্কতার সঙ্গে করোনা আক্রান্ত রোগীদের দাফন করবেন। পিছিয়ে পড়ার কোণ কারণ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button