রাজনীতিশিরোনাম

বিএনপিকে মাস্ক দিলো চায়না কমিউনিস্ট পার্টি

করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য বিএনপিকে ১০ হাজার পিস মাস্ক দিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার সকালে চায়না দূতাবাসে গিয়ে অনুদান সামগ্রী গ্রহণ করেন।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু। তাদের হাতে মাস্ক তুলে দেন চায়না দূতাবাসের দুই কর্মকর্তা ফেং ঝিয়া ও ঝেং।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষ থেকে চায়না কমিউনিস্ট পার্টি ও বাড়িধারার ঢাকাস্থ দূতাবাসকে ধন্যবাদ জানানো হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button