উপমহাদেশশিরোনাম

এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে বেড়েই চলছে কারোনার রোগী

করোনা যুদ্ধ আরো কঠিন হচ্ছে। গোটা বিশ্বেই দাপট বাড়িয়ে তুলছে নোভেল করোনা ভাইরাস। বিশ্বের অন্তত ১ লাখ ৫০ হাজার ৬২৫ মানুষের মৃত্যু হয়েছে এর আক্রমণে। সংক্রমণ ছড়িয়েছে প্রায় ২২ লাখেরও বেশি মানুষের শরীরে। মৃত্যুর হিসেবে রেকর্ড গড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এশিয়ার সবচেয়ে বৃহত্তম বস্তি ধারাভিতে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে এশিয়ার সবচেয়ে বড় বসতি ধারাভিতে করোনা আক্রান্তের সংখ্যা ১০১। আর নতুন করে ১৫ জনের শরীরে জীবাণুর সন্ধান মিলেছে।
ধারাভি বস্তিতে সংক্রমণ ধরা পড়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছিল আগেই। পাঁচ বর্গ কিলোমিটার জুড়ে থাকা ওই ধারাভি বস্তি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। লাখো মানুষের বসবাস সেখানে। ফলে সেখানকার সংক্রমণ ও করোনা আক্রান্তের মৃত্যু নিয়ে বেশ ভাবনায় প্রশাসন।
ভারতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩৭। গোটা ভারতের ১৭০ জেলাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চার জেলা। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬২। সংবাদ প্রতিদিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button