আন্তর্জাতিক সংবাদশিরোনাম

স্পেনে লকডাউন শিথিলের পর করোনায় আক্রান্ত বেড়েছে

নভেল করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন করে রাখা হয়েছিল ইউরোপের বিপর্যস্ত দেশ স্পেন। দেশটিতে করোনায় আক্রান্ত ‍ও মৃত্যুর সংখ্যা কমে আসায় শিথিল করা হয়েছিল লকডাউন। এরপর একদিন পরেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে স্পেনে।
অবকাঠামো শিল্প ও কারখানাগুলো সচল করতে প্রায় এক মাসের বেশি সময় লকডাউন থাকার পর সোমবার শিথিল করে স্পেন। পরে বুধবারের দেওয়া তথ্য অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় স্পেনে নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১০০ জন বেড়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে স্পেনে। এদিন ৫২৩ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটেছে দেশটিতে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে বক্তৃতায় হতাশা নিয়ে বলেন, করোনা ভাইরাসের টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখছি না।
এদিকে গত সপ্তহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সামান্য কম দেখে কোনো দেশ যদি বিধিনিষেধ তুলে নেয়, তাহলে ভাইরাসটির আরও ভয়ংকর আকার ধারণ করতে পারে।
করোনা ভাইরাসে স্পেনে এই পর্যন্ত ১৮ হাজার ৫৭৯ জনের মৃত্যু ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইতালির পর এটাই সর্বোচ্চ সংখ্যা। আর আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে স্পেন। দেশটিতে এ পর্যন্ত মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button