Uncategorized

চাঁদপুরে চিকিৎসকসহ ৩ জনের করোনা পজিটিভ, ঢাকায় স্থানান্তর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, রবিবার সকালে ওই চিকিৎসক আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত আরএমও এবং এর আগে আক্রান্ত দু’জনসহ তিনজনকে দুপুরে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।
ডা. নুসরাত জাহান মিথেন জানান, গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ খেকে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামে তার শ্বশুর বাড়িতে চলে আসে। পরদিন সন্দেহভাজন রোগী হিসেবে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
গত ১০ এপ্রিল আক্রান্ত ৩২ বছর বয়সী ওই যুবকের সংস্পর্শে আসা হাসপাতালের চিকিৎসক, ল্যাব টেকনোলজিস্ট, অ্যাম্বুলেন্স চালক, আক্রান্তের পরিবারের সদস্যসহ ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরপর এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। রবিবার সকালে সে রিপোর্টে আরএমও করোনায় আক্রান্ত হওয়ার পজেটিভ রিপোর্ট আসে। বাকিদের রিপোর্ট নেগিটিভ।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, মতলব উত্তর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ জন। এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে মতলব উত্তরের হানিরপাড় গ্রামে শ^শুর বাড়িতে আসা রংপুরের ৩২ বছরের এক যুবক, তার পরদিন একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনারপুর গ্রামে নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে ২৬ বছরের আরো এক যুবক করোনার আক্রান্ত হয়। হানিরপাড় গ্রামে শ^শুর বাড়িতে আসা ৩২ বছর বয়সী যুবকের সংস্পর্শে ছিলেন আরএমও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button