কর্মসংস্থানের জন্য দিনমজুর কে রিক্সা উপহার দিলেন বাঘাইছড়ির ইওএনও আহসান হাবিব জিতু

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে সিরাজুল ইসলাম নামে অসহায় এক দিনমজুর কে জিবীকা নির্বাহের জন্য একটি রিক্স উপহার দিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় নিজ কার্যালয়ের সামনে এ রিক্সা বিতরন করেন। দিনমজুর সিরাজুল ইসলাম উপজেলার বটতলী এলাকার মৃতঃ আব্দুল হকের ছেলে। বিগত কয়েকমাস পূর্বে লাইল্যাঘোনা বাজারে অগ্নি কান্ডের ঘটনায় তার উপার্জনের একমাত্র বাহন ভ্যান গাড়ীটি পুড়ে যায়, ঐ সময় জেলা পরিষদ থেকে ৫ হাজার টাকা পেলেও পুনরায় ভ্যান ক্রয় করতে পারেনি, তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দারস্থ্য হলে ১৫ হাজার টাকা ব্যায়ে একটি নতুন রিক্সা উপহার হিসেবে প্রদান করেন। এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ ইসতিয়াক আহম্মেদ এবং কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।




