Uncategorized

করোনা থেকে মুক্ত থাকতে খেলার মাঠে কাঁচাবাজার

করোনাভাইরাস থেকে নাগরিকদের মুক্ত রাখতে গলাচিপা পৌরসভার উদ্যোগে রোববার থেকে খেলার মাঠে মাছের ও কাঁচাবাজার। শনিবার দুপুর থেকে এ বাজার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল খেলার মাঠে স্থানান্তর করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
গলাচিপা পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মাছের ও কাঁচাবাজারটি সব চেয়ে বড়। আর এখানে প্রতিদিন পৌর এলাকার অধিকাংশ মানুষ বেচা-কেনা করে থাকেন। করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে চাইলেও অনেকসময় ঠাসাঠাসির কারণে সম্ভব হয়ে ওঠেনি। তাই পৌরসভার উদ্যোগে শনিবার বাজারটি হাইস্কুল খেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। রোববার সকাল থেকে সেখানে সব ধরণের কাঁচা মাল ও মাছের বাজার হিসেবে অস্থায়ীভাবে ব্যবহৃত হবে। আর ক্রেতাদের শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য মাঠের মধ্যে দাগ কেটে দেওয়া হচ্ছে যাতে সবাই সচেতনতার সাথে নিজ নিজ দূরত্ব বজায় রেখে বাজার করতে পারেন।
এ বিষয় গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, ‘আমরা করোনাভাইরাস মোকাবেলার জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যাবো। সাধারণ মানুষ প্রয়োজনীয় মাছ ও কাঁচাবাজারে গিয়েই বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের এ সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্যই পৌরসভার উদ্যোগে খেলার মাঠে বাজার স্থানান্তর করেছি। এতে সবাই নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে পারবে। আমি আশা করবো ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে কেনা-বেচা করবেন।’ নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button