এলজি ও গুলিসহ তরুণী আটক

চট্টগ্রামের বাঁশখালী থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার দক্ষিণ জলদি এলাকা থেকে দুটি দেশে তৈরি এলজি এবং ৫ রাউন্ড গুলিসহ আমান পাখি ঝরনা (২০) নামে এক তরুণীকে আটক করেছে।
মঙ্গলবার গভীর রাতে পরিচালিত অভিযানে অস্ত্রসহ ওই তরুণীকে আটক করা হয়। তবে এ ঘটনার মূল হোতা মো. মোরশেদ আলম (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, এস আই দীপক কুমার সিংহ, এসআই নাজমুল হক, এএসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ জলদিতে মাহবুবুর রহমানের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় মোরশেদের স্ত্রী ঝরনাকে আটক ও দুটি দেশে তৈরি এলজি এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোরশেদ পালিয়ে যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া মোরশেদকে আটকের প্রক্রিয়া চলছে। দেশ রূপান্তর ।




