আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আফগানিস্তানে শিখ মন্দিরে হামলার ঘটনায় ২০ আইএস জঙ্গি গ্রেফতার

কাবুলের একটি শিখ মন্দিরে হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাসহ ২০ জনকে গ্রেফতার করেছে আফগানিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার আফগানিস্তান সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়াদের মধ্যে আইএস’র খোরাসান বিভাগের প্রধান পাকিস্তানি নাগরিক ফারুকি আসলাম রয়েছেন। এছাড়া তার সঙ্গে আরো ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিখ মন্দিরে বন্দুক হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হন। পরে এই হামলার দায় স্বীকার করে নেয় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button