জাতীয়শিরোনাম

সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে: সেনাপ্রধান

করোনাভাইরাস মোকাবিলায় সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে উল্লেখ করে সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী এ করোনাভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আমরা সৈনিক, আমরা সব সময় যুদ্ধ করতে প্রস্তুত। আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি।
বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যমান পরিস্থিতিতে মাঠপর্যায়ে সেনাবাহিনীর সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে কি না
সাংবাদিকদেরএ প্রশ্নের জবাবে জেনারেল আজিজ আহমেদ বলেন, যতটা প্রয়োজন পড়বে, ততোই সেনাবাহিনীর সদস্য দেওয়া যাবে। সেনাসদস্যরা দেশের সেবায় কাজ করতে সবসময়ই প্রস্তুত।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কথা ভেবে অহেতুক আতঙ্ক সৃষ্টির প্রয়োজন নেই।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button