আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অবৈধ অভিবাসীদের জন্য কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণা

কুয়েত সরকার সে দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সংবাদ সংস্থা সূত্রে কুয়েত জানায়, দেশটিতে বর্তমানে বিভিন্ন দেশের এক লাখেরও বেশি অবৈধ অভিবাসী রয়েছে।
১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশটিতে অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জেল-জরিমানা ছাড়া দেশে যেতে পারবে। নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে তারা।
এর মধ্যে কারও নামে যদি কুয়েত ত্যাগে নিষেধাজ্ঞা অথবা ফৌজদারি মামলা থাকে তারা এ সুবিধা পাবে না বা সাধারণ ক্ষমার আওতায় আসবে না।
করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কুয়েতের ফরওয়ানিয়া এলাকার ব্লক-১ এর আলাদা দুটি স্কুলে অবৈধ অভিবাসীদের এ সেবা দেয়া হবে।
পুরুষদের জন্য আল মুথানা প্রাথমিক বিদ্যালয় (বালক) ব্লক-১ রোড নম্বর-১২২ এবং নারীদের জন্য ফরওয়ানিয়া প্রাথমিক বিদ্যালয় (মেয়ে) ব্লক -১, রোড নম্বর-৭৬।
সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সপ্তাহে ৭ দিন এ সেবা দেওয়া হবে। অবৈধ অভিবাসীদের লাগবে প্রয়োজনীয় কাগজপত্র ও মূল পাসপোর্ট যদি থাকে অথবা পাসপোর্টের ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড নীল।
কোন ধরনের কাগজপত্রের জন্য অ্যাম্বেসিতে যাওয়ার প্রয়োজন নেই। সরাসরি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যোগাযোগ করতে হবে। পুবের কলম ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button