জাতীয়শিরোনাম

চীন ছাড়া সব রুটের ফ্লাইট ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ

চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে চলাচলকারী ফ্লাইট আগামী ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার বেবিচকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন জানান, ফ্লাইট বন্ধ থাকায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিমান প্রায় পৌনে পাঁচ শ কোটি টাকার আর্থিক ক্ষতি হবে।
করোনাভাইরাসের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সকল বিমান সংস্থার ফ্লাইট চলাচল আগেই বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। এই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এদিকে বেবিচকের আগের ঘোষণায় ইংল্যান্ড, চীন, হংকংয়ের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইটগুলো সরাসরি চলবে বলে জানানো হয়েছিল। কিন্তু সাত দিনের মধ্যে বর্তমানে চীন ছাড়া বাকি তিনটি রুট বন্ধের ঘোষণা দেওয়া হলো। আজকের পর থেকে হংকংয়ে ক্যাথে-প্যাসিফিকের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে।
গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসও লন্ডন ও ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল ৩০ মার্চ থেকে সাত দিনের জন্য স্থগিত করে। লন্ডন ও ম্যানচেস্টার রুট বন্ধের মধ্য দিয়ে বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। ১৭টি রুটে বিমান প্রতি সপ্তাহে ২১৮টি ফ্লাইট পরিচালনা করত। করোনাভাইরাসের কারণে ২৪ মার্চ রাত ১২টা থেকে দেশের অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট বন্ধ ঘোষণা করে বেবিচক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button