আন্তর্জাতিক সংবাদশিরোনাম
প্রধানমন্ত্রীর পর ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংকক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শারীরীক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে করোনাভাইরাস ‘পজেটিভ’ বলে ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টার দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম তাদের অনলাইন সংস্করনে ব্রেকিং নিউজ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংকক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদটি প্রচার করছে।
বরিস জনসনের পর তার মন্ত্রিসভার সিনিয়র সদস্য ম্যাট হ্যাংকক করোনা আক্রান্ত হওয়ায় বড় ধরনের সংকটের মুখোমুখি হলো ব্রিটিশ সরকার।




