আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনের আগে ইতালিতে করোনা ছড়িয়েছিল, দাবি চিকিৎসকের

চীনের উহান প্রদেশ থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছিল মহামারি করোনাভাইরাস। কিন্তু ইতালির এক চিকিৎসক এই যুক্তি মানতে নারাজ। তার দাবি, চীনের আগে ইতালিতে ছড়িয়ে পড়েছিল এই মারণ ভাইরাস। আর তিনি এই দাবির পিছনে যুক্তিও দাঁড় করেছেন। মিলানের মারিও নেগরি ইনস্টিটিউট ফর ফার্মাকোলজিক্যাল রিসার্চ—এর অধ্যক্ষ জুসেপ্পে রেমুজ্জি জানিয়েছেন, ইতালিতে অনেক আগে করোনা ছড়াতে শুরু করেছিল।
চীনের উহানের আগে ইতালির লুম্বার্ডিতে ছড়িয়ে পড়তে শুরু করেছিল করোনা। আর সেটা চীনের উহানে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার কয়েক সপ্তাহ আগের ঘটনা। সেই বিষয়ে তিনি ও একদল চিকিৎসক ইতালির প্রশাসনকে সতর্ক করেছিলেন বলেও দাবি করেন জুসেপ্পে। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখনও করোনার উৎপত্তিস্থল খুঁজে বের করার জন্য গবেষণা করছেন। এরই মধ্যে ইতালির এই চিকিৎসকের দাবি নতুন করে বিতর্কের সৃষ্টি করল।
ইতালিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ছয় হাজার ৮২০ জন মারা গেছেন। ৬৯ হাজার ১৭৬ জন মানুষ ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন। চীনের পর সবচেয়ে বেশি করোনাভাইরাসের বিস্তার ঘটেছে ইতালিতে। জুসেপ্পে দাবি করেছেন, গত নভেম্বরে ইতালির দক্ষিণাঞ্চলে অপরিচিত এক ধরনের নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এই নিয়ে প্রশাসনকে জানানো হলেও উদাসীন মনোভাব দেখায় সরকার। সূত্র: জি ন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button