খেলা

বাতিল হতে পারে আইপিএলের এবারের আসর

নভেল করোনাভাইরাসের প্রকোপ না কমলে আইপিএলের এবারের আসর বাতিল হতে পারে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে ভারতের ইংরেজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
২৯ মার্চ থেকে বল মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শেষ দিকে ম্যাচ কমিয়ে সংক্ষিপ্ত পরিসরেও আসরটি আয়োজনের পরিকল্পনা আছে বিসিসিআইয়ের।
তবে ঠিক কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এই মাসের শেষ দিকে।
করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৪২৭ জন আক্রান্তের খবর দিয়েছে দেশটির সরকার। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ জন।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, প্রতি সপ্তাহের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button