করোনা আতঙ্কের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ক্রোয়েশিয়া

করোনাভাইরাস আতঙ্কে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ক্রোয়েশিয়া। রবিবার রাজধানী জাগ্রেবের উত্তরে এই ভূমিকম্প আঘাত হানে।
আলজাজিরা জানায়, ৫.৩ মাত্রার ভূমিকম্পে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুট সংযোগ। ঘরবাড়ির দেয়াল ধসে পড়ে রাস্তায়, এতে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ছবিও দেখা যায়।
বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৫ বছর বয়সের এক কিশোর আশঙ্কাজনক অবস্থায় আছে।
মার্কিন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, ভূকম্পনটির মাত্রা ছিল ৫.৪ রিখটার স্কেল। তবে ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) মতে, এর মাত্রা ছিল ৫.৩ রিখটার স্কেল, তার আগে আরেকটি ভূকম্পন যার মাত্রা ছিল ৫.১ রিখটার স্কেল।
দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিক জানান, গত ১৪০ বছরের মধ্যে জাগ্রেবের এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে এই ভূমিকম্পে কেঁপে উঠে ক্রোয়েশিয়ার আশেপাশের দেশ বসনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়ার কিছু এলাকাও।
এদিকে ইউরোপের দেশটিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ক্রোয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ২০৬ জন, যদিও সেখানে এখনও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।




