খেলা

এককথার উত্তরে শোয়েব মালিককে ‘হ্যান্ডসাম’ বললেন সানিয়া

শোয়েব মালিককে এক কথায় বর্ণনা করুন। পাকিস্তান সুপার লিগ-পিএসএল’র দল পেশওয়ার জালমির সামাজিক যোগাযোগমাধ্যমে ছোড়া এমন প্রশ্নে উত্তর দিয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটারের স্ত্রী সানিয়া মির্জাও।
করোনাভাইরাসের কারণে বন্ধ খেলা। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমর্থকদের নানাভাবে সংস্পর্শে রাখার চেষ্টা করছে পাকিস্তান সুপার লিগ- পিএসএল’র ফ্র্যাঞ্চাইজিগুলো। এর অংশ হিসেবে অলরাউন্ডার শোয়েব মালিককে নিয়ে শুক্রবার সমর্থকদের কাছ থেকে এক কথার উত্তর চেয়ে একটা প্রশ্ন ছুড়ে পেশওয়ার জালমি; এক কথায় শোয়েব মালিক-?
অনেকে দিয়েছেন এর উত্তর। তাতে শামিল হয়েছেন মালিকের স্ত্রী সানিয়াও। তার দৃষ্টিতে শোয়েব মালিক এক কথায় ‘হ্যান্ডসাম’। কেউ লিখেছেন ‘প্রশংসনীয়’, একজন লিখেছেন ‘মেন্টর’, অনেকের উত্তর ‘লিজেন্ড’; অন্য একজন লিখেছেন ‘শাহজাদা’।
করোনাভাইরাসের কারণে খেলাধুলার অন্যান্য ইভেন্টের মতো স্থগিত করে দেওয়া হয়েছে পিএসএলও। প্রথমবারের মতো পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
সূচি অনুযায়ী লিগ পর্বের সবগুলো ম্যাচ এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নকআউট পর্ব শুরু হওয়ার ঠিক আগে টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেমি-ফাইনালে হবে মুলতান সুলতানস-পেশোয়ার জালমি ও করাচি কিংস-লাহোর কালেন্দার মধ্যকার। পরে নক-আউট পর্বের নতুন সূচি জানিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার মুখোমুখি হওয়ার কথা ছিল মুলতান-পেশওয়ার। আর এদিনই নটআউট পর্ব স্থগিত করার ঘোষণা দিল পিসিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button