উপমহাদেশশিরোনাম

ভারতে করোনায় আক্রান্ত হবে ৩০ কোটি মানুষ!

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে ৩০ কোটি মানুষ আক্রান্ত হতে পারেন এবং তাদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা আশঙ্কাজনক হতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ ডায়নামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসি (সিডিডিইপি)।
সংস্থাটির পরিচালক পরিচালক চিকিৎসক রামানান লক্ষ্মীনারায়ণ বলেছেন, শিগগিরই করোনাভাইরাস সংক্রমণের সুনামির মুখোমুখি হতে পারে ভারত।
তিনি বলেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যে ধরণের গাণিতিক মডেল প্রয়াগ করা হয়েছে; একই মডেল যদি ভারতে প্রয়োগ করা হয় তাহলে দেশটিতে ৩০ কোটি মানুষ করোনা সংক্রমিত হতে পারেন। আক্রান্তদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা মারাত্মক হতে পারে।
প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তারের গতিতে লাগাম টানতে ভারত ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের পরীক্ষা খুব অল্প মানুষের করায় অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২০৬ জন। এছাড়া এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ এবং সুস্থ হয়ে উঠেছেন ২০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button