শিক্ষাশিরোনাম

করোনা : ১১৩ দেশে বন্ধ স্কুল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১১৩টি দেশে স্কুল বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
সংস্থাটি জানায়, ১০২টি দেশ তাদের সবগুলো স্কুল বন্ধ করে দিয়েছে। আংশিকভাবে বন্ধ হয়েছে বাকি দেশগুলোতে। এতে প্রভাব পড়েছে ৮৪৯.৪ মিলিয়ন (প্রায় ৮৫ কোটি) শিশুর উপর।
করোনার প্রাদুর্ভাবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ইতালি ও ইরান।
কানাডা, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, লিবিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, লেবাননও স্কুলসহ সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
আয়ারল্যান্ড, বেলজিয়াম, পর্তুগালসহ ইউরোপের অনেক দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে বাংলাদেশেও ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button