জাতীয়শিরোনাম

ডিজিটাল নিরাপত্তা আইন : ৩ মন্ত্রী সঙ্গে বৈঠকে সম্পাদকরা

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে তারা বৈঠকে বসেন। সচিবালয়ে চলা বৈঠকে
১২টি পত্রিকার সম্পাদকরা উপস্থিত হন।
তারা হলেন, নিউজ টুডের রিয়াজ উদ্দিন আহমেদ, নিউ এজের নূরুল কবির, প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজ আনাম, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, ইনকিলাবের এ এফ এম বাহাউদ্দিন এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সংবাদের খন্দকার মনিরুজ্জামান, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, ও কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন বৈঠকে অংশ নিয়েছেন।
গত ২৯ জানুয়ারি ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই আইন পাস হলে আইসিটি আইন থেকে বিতর্কিত ৫৭ ধারা বাদ দিয়ে নতুন আইনে তা বিশদ আকারে যুক্ত করা হবে।
মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদনের পর থেকে এই আইনের কয়েকটি ধারা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন গণমাধ্যমকর্মীরা।
যদিও সরকারের পক্ষ থেকে বার বার আশ্বস্ত করা হয়েছে এই আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হবে না।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫ ও ২৮ ধারা নিয়ে গত ২৫ মার্চ উদ্বেগ জানান ১১টি দেশের কূটনীতিকরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button