ঢাকার বাইরে নতুন ডেঙ্গু রোগী ভর্তি বেশি, আরও একজনের মৃত্যু
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ১০৫ জন। এর মধ্যে ডিসেম্বরে ৭ জন, নভেম্বরে ৭ জন, অক্টোবরে মারা গেছেন ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে ২৯ জন। রাজধানীতে রয়েছেন ২ জন। সরকারি হিসাবে, ডিসেম্বরের ৩০ দিনে এক হাজার ২০৩ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, দেশে অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ২৯ জন নতুন করে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৩ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৩৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ২৯ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৪২৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৮ হাজার ২৫৭ জন।