শিরোনাম

করোনা : পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম নিষিদ্ধ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বুধবার (১৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান এ নির্দেশনা জারি করেন। এর আগে মঙ্গলবার পতেঙ্গা সমুদ্র সৈকতে অসংখ্য মানুষের সমাগম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়। এর একদিন পর পতেঙ্গা সমুদ্র সৈকতে সব ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করে সিএমপি।
সিএমপি কমিশানার মাহবুবর রহমান বলেন, নগরবাসীর স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে করোনা ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button