খেলাশিরোনাম

তবুও জ্বলল অলিম্পিক মশাল

গোটা পৃথিবীর জন্যই মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত একশ’র বেশি দেশে পড়েছে এর বিরূপ প্রভাব। বাদ নেই ক্রীড়াঙ্গনও। তবে করোনার শঙ্কার মাঝেও জ্বলল ২০২০ টোকিও অলিম্পিকের মশাল।
২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ক্রীড়াঙ্গনের অন্যতম বড় আসর অলিম্পিক। কিন্তু প্রাণঘাতী করোনায় যেভাবে একের পর এক ম্যাচ আর টুর্নামেন্ট স্থগিত হচ্ছে তাতে যে কোনো সময় টোকিও অলিম্পিকও স্থগিত হওয়ার ঘোষণা আসতে পারে। আবার জাপান থেকে সরিয়ে নেওয়ার গুঞ্জনও উঠেছে।
এসব নিয়ে অবশ্য চিন্তা নেই জাপানের। ইতিমধ্যে তারা আনুষ্ঠানিকভাবে অলিম্পিক মশালও জ্বালাল। প্রাচীন গ্রিসের ঐতিহ্য অনুযায়ী এথেন্সের অলিম্পিয়া পর্বতে এগারোজন নারী পুরোহিত সূর্যের আলো থেকে প্যারাবলিক আয়নার মাধ্যমে জ্বালান গর্বের মশাল।
অবশ্য সেখানেও ছিল করোনাভাইরাসের প্রভাব। ছিল না কোনো দর্শক। যারা মশাল বহন করেছেন তারাও ছিলেন বেশ সতর্ক। আর ৩৫ বছরের বেশি সময় পর অলিম্পিকের মশাল জ্বলল দর্শকছাড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button