
বিশ্বব্যাপি করোনাভাইরাসের বিস্তৃতির মধ্যেই ভারত সরকার সমস্ত পর্যটন ভিসা বাতিল করেছে।
সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্ত ৬৭ জন, তাদের মধ্যে বেশ কয়েকজন ইতালি থেকে আসা।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্ত বর্তমান ভিসা একমাত্র কূটনৈতিক, সরকারি, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সংগঠন, চাকরি এবং প্রোজেক্ট ভিসা ছাড়া বাকি সমস্ত ভিসা বাতিল থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীসভার বৈঠকের পর বলা হয়েছে, “২০২০ এর ১৩ মার্চ, ১২০০জিএমটি থেকে কার্যকর হবে এই নির্দেশিকা”। যে সমস্ত দেশে করোনা ছড়িয়ে পড়েছে, এর আগে সেখানকার নাগরিকদেরও ভিসা বাতিল করা হয়।
ভিসা বাতিল করে ভারত সরকার জানিয়েছে, “প্রবাসী ভারতীয় কার্ড যাদের রয়েছে, তাদের ভিসাহীন সুবিধা বিমানবন্দর ছাড়ার, ১৩ মার্চ ২০২০ এর ১২০০ জিএমটি থেকে ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত স্থগিত থাকবে”।
ভারতে মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৬৭ হলেও মহারাষ্ট্র, রাজস্থান, কেরল, এবং কর্ণাটকে নতুন আক্রান্তের খবর মিলেছে। খবর: এনডিটিভির।




