বিনোদন

বাঘির গর্জনে চুপসে গেল করোনার হুমকি

আগের দুই ‘বাঘি’র সাফল্যকে ম্লান করে দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে তৃতীয় সিক্যুয়াল ‘বাঘি’। করোনা ভাইরাসের হুমকিতে গোটা ভারত আতঙ্কিত হলেও ‘বাঘি-৩’ দেখতে দর্শকের ভিড়কে প্রভাবিত করতে পারেনি। করোনাভাইরাসের আতঙ্ককে বুড়ো আঙুল দেখিয়ে প্রথম দিনই বক্স অফিস বাজিমাত করে টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর এবং রীতেশ দেশমুখের সিনেমাটি। মুক্তির দিন সিনেমাটির আয় ছিল ১৭ কোটি ৫০ লাখ টাকা। আর গত তিন দিনে
৫০ কোটি টাকার গন্ডি পেরিয়ে গেছে ‘বাঘি-৩’। এতে ধারণা করা হচ্ছে, চলতি বছরের ব্যবসা সফল সিনেমার তালিকার প্রথম দিকেই এটি থাকছে।
বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘বাঘি’ মুক্তি পায় ২০১৬ সালে। তে টাইগার শ্রফের সঙ্গে প্রথমবার জুটি বেধেই আলোচনায় ওঠে আসেন শ্রদ্ধা কাপুর। ওইবছরের ব্যবসা সফল সিনেমার তালিকায় এটি জায়গা পায়।
সেই সাফল্যের ধারাবাহিকতায় সিনেমাটির সিক্যুয়েল ‘বাঘি ২’ নির্মিত হয়। ২০১৮ সালের মার্চে মুক্তি পাওয়া এই সিনেমাতে টাইগারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তার কথিত প্রেমিকা দিশা পাটানি। আহমেদ খান পরিচালিত এই সিক্যুয়েল প্রথম সিনেমার রেকর্ড ভেঙে দেয়। মুক্তির মাত্র ছয় দিনেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে ছবিটি।
গত ৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিক্যুয়েলের তৃতীয় কিস্তি ‘বাঘি-৩’। বিশ্বে এখন করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। ভারতেও করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এর মধ্যেই ভারতে সাড়ে চার হাজার পর্দায় এবং বিশ্বের অন্যান্য দেশের প্রায় ১১শ’ পর্দায় মুক্তি পেয়েছে এই সিনেমা।
‘বাঘি-৩’ সিনেমার গল্প রনি ও বিক্রম দুই ভাইকে নিয়ে। ছোটবেলা থেকেই বিক্রমের বিপদে এগিয়ে আসে রনি। এক সময় কাজের প্রয়োজনে বিদেশ যেতে হয় বিক্রমকে। কিন্তু সেখানে গিয়ে অপহরণ হয় সে। এরপর ভাইকে উদ্ধারের মিশনে নেমে পড়ে রনি। একা পুরো দেশের বিরুদ্ধে লড়াই করে। এতে রনি চরিত্রে টাইগার ও বিক্রম চরিত্রে অভনয় করেছেন রিতেশ।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত বাঘি-থ্রি পরিচালনা করেছেন আহমেদ খান। এর বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন- শ্রদ্ধা কাপুর, অঙ্কিতা লোখান্ডে, রিতেশ দেশমুখ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button