বিনোদন

‘অপারেশন সুন্দরবনে’ কলকাতার দর্শনা বণিক

শুটিং চলছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। এই সিনেমায় সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প দেখানো হবে। র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে এই ছবিটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড। এই সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, তাসকিন রহমান, রিয়াজ, সামিনা বাশার, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ অনেকেই।
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অভিনয়শিল্পী তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। জানা গেল এই ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। এর আগে বাংলাদেশে কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের ‘তোর নামের ইচ্ছেরা’ গান ভিডিওতে মডেল হয়েছিলেন। কিন্তু বাংলাদেশের সিনেমায় কাজ করেননি। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমাতে অভিনয় করছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা দীপংকর দীপন নিজেই।
দীপংকর দীপন বলেন, আমরা এখন ছবিটির শেষ লটের শুটিং করছি সুন্দরবনে। আরও কিছুদিন কাজ করব এখানে। এই লটেই শুটের কাজ শেষ হয়ে যাবে। আর দর্শনা শেষ লটের শুটিংয়ে অংশ নিয়েছেন গত সপ্তাহ থেকেই। এর মধ্যে ৫/৬ দিন কাজ করেছেন। এই লটের শেষ পর্যন্ত তিনি থাকবেন বাংলাদেশে। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করছেন। এর বেশি কিছু বলতে চাই না। বাকিটা চমক থাকুক।
জানা যায়, ২ মার্চ বাংলাদেশে আসেন দর্শনা। তার পরদিন থেকেই সুন্দরবনে শুটিংয়ে অংশ নেন। টানা কাজ করবেন আরও কিছুদিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button