বিবিধশিরোনাম

করোনা মোকাবিলায় বাংলাদেশকে প্রস্তুত হতে বললেন চীনা রাষ্ট্রদূত

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) ‘যেকোনো স্থান’ থেকে বাংলাদেশকে আক্রমণ করতে পারে বলে সতর্ক করে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
‘ভাইরাসটি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়েছে। এই অবস্থায় বাংলাদেশকে অবশ্যই প্রস্তুত হতে হবে,’ বুধবার কেরানীগঞ্জের পানগাঁও জাজিরায় স্থাপিত প্রকল্প কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে জিমিং বলেন, ‘যে কোনো স্থান থেকেই করোনাভাইরাস আক্রমণ করতে পারে।’
বাংলাদেশের সব বন্দরে থার্মাল স্ক্যানার বসানোর পরামর্শও দেন তিনি।
চীনের পাশাপাশি বাংলাদেশকে সতর্ক করেছে আমেরিকাও। মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, বাংলাদেশসহ মোট ২৫ দেশ কভিড-১৯ এর উচ্চ ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশ ছাড়া বাকি ২৪টি দেশ হলো: আফগানিস্তান, অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, ফিলিপাইন, তুর্কমিনিস্তান, উজবেকিস্তান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মিয়ানমার, কম্বোডিয়া, ইথিওপিয়া, কিরঘিজ প্রজাতন্ত্র, লাও, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button