অর্থনৈতিক সংবাদশিরোনাম

আবার বাড়লো বিদ্যুতের দাম

আবারও পাইকারি ও খুচরা পর্যায়ে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়েছে। আগামী মার্চ মাস থেকে বিদ্যুতের নতুন এই দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
পাইকারিতে প্রতি ইউনিট ৪ দশমিক ৭৭ বেড়ে ৫ দশমিক ১৭ আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিট ৬ দশমিক ৭৭ থেকে বেড়ে ৭ দশমিক ১৩ করা হয়েছে। এই হিসাবে পাইকারিতে বেড়েছে ৮ দশমিক ৪ ভাগ আর খুচরায় বেড়েছে ৫ দশমিক ১৩ ভাগ।
বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের প্রস্তাবের ওপর গণশুনানির সিদ্ধান্ত জানাতে বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। ওই সম্মেলনে বিদ্যুতের এই দাম বৃদ্ধির ঘোষণা দেো। ঢাকার কারওয়ানবাজারে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ায় সরকার, যা ডিসেম্বর থেকে কার্যকর হয়। পরে গেল বছরের মাঝামাঝিতে গ্যাসের দাম বাড়ানোর দুই মাসের মাথায় বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর জন্য বিতরণ কোম্পানিগুলো বিইআরসিতে প্রস্তাব পাঠাতে শুরু করে। এসব প্রস্তাবের ওপর গত ২৮ নভেম্বর গণশুনানি হয়।
শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। বিপরীতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ১৯ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করে। ওই গণশুনানির তিন মাস পূর্ণ হওয়ার মুখে নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হলো।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button