বিনোদন

গোপনে দ্বিতীয় সন্তানের মা হলেন লিজা হেডন

একবার সন্তানকে প্রকাশে স্তন্যপান করিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ‘কুইন’ সিনেমার নায়িকা লিজা হেডন। এরপর অনেক দিন নিরবেই কাটিয়েছেন নায়িকা। এবার হঠাত করেই নতুন খুশির খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
গোপনে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন লিজা হেডন। সম্প্রতি একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দ্বিতীয় ছেলের জন্মের খবরটা একটু দেরিতেই জানিয়েছেন নায়িকা। নিজের ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ করেছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট ভাইয়ের হাত ধরে ছবি তুলছে লিজা হেডনের বড় ছেলে। তবে দুই ছেলেকে একসঙ্গে দেখা গেলেও, সেখানে লিজা হেডন বা তার স্বামী দিনো লালওয়ানিকে দেখা যায়নি। বর্তমানে দুই ছেলে লিও এবং জ্যাক-কে নিয়ে ব্যস্ত সময় পার করছেন লিজা।
সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশুটি করেন লিজা। বলিউড অভিনেত্রীর সেই ছবি সামনে আসার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। তবে লিজা হেডন কবে মা হন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button