বিনোদন

গ্রীষ্মে জেনিফার লোপেজের চতুর্থ বিয়ে

অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে জেনিফার লোপেজ প্রেম করছেন সেই ২০১৭ সাল থেকে। এবার বাজতে চলেছে পরিণয়ের সানাই।
এটি হতে চলেছে ৫০ বছর বয়সী লোপেজের চতুর্থ বিয়ে, আর ৪৪ বছরের স্পোর্টস সেলিব্রিটি রদ্রিগেজের দ্বিতীয় বিয়ে।
২০১৯ সালে মার্চে দুই সেলিব্রিটির বাগদান সম্পন্ন হয়। এখন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানাচ্ছে, সামনের গরমে বিয়ে করতে চলেছেন তারা।
মজার বিষয় হলো, বাগদানের পর তারা কোনো পার্টি দেননি। তবে শোনা যাচ্ছে, বিয়ে নিয়ে বড়সড় পরিকল্পনা করছেন। যেমন-তেমন করে বিয়ে সারতে রাজি নন তারকা জুটি।
জেলো নাকি বলেছেন বিশ্বের সবচেয়ে জমকালো সেলিব্রিটি বিয়ে করতে চান তিনি। ক্ল্যাসিক লুক হবে, সঙ্গে চটকদার সাজ। একেবারে রানির মতো বিয়ে করতে চান।
কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার তারিখ ঘোষণা করার পালা জুটির।
এর আগে ওজানে নোয়া, ক্রিস জুড ও মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার লোপেজ। টিকেছিল যথাক্রমে ১, ২ ও ১০ বছর। অন্যদিকে ২০০২ সালে সিনথিয়া স্কুটিসকে বিয়ে করেন অ্যালেক্স রদ্রিগেজ, ২০০৮ সালে তারা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button