বিনোদন

জয়ের চ্যালেঞ্জ গ্রহণের ঘোষণা দিলেন সাবা

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি এখন ইন্ডাস্ট্রিতে বহুল আলোচিত। জয়ের উপস্থাপনা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনাও চলছে। জয়ের উপস্থাপনার সমালোচনা করে অভিনেতা ওমর সানী যেখানে জয়কে প্রকাশ্যে চাড় থাপ্পড় মারার কথা বলেছেন। নিজেকে সিনিয়র শিল্পী দাবি করে সানী শিল্পীদের সম্মান দেওয়ার কথাও বলেছেন। ঠিক তখনই অভিনেত্রী সোহানা সাবা জানালেন-জয়ের চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি।

রবিবার বিকেলে সাবা নিজের ফেসবুক প্রোফাইলে এই তথ্য নিশ্চিত করে বলেন, আজকাল কোথাও ইন্টারভিউ দিতে ইচ্ছা করেনা…কারন প্রশ্নগুলো থাকে বোকা বোকা। কারন – ‘কি করে শুরু করলেন,কি নিয়ে ব্যস্ত আছেন আর ভবিষ্যত পরিকল্পনা কি” এই বোকা বোকা প্রশ্ন ছাড়া এমন কিছু থাকেনা যেটাতে আমি নতুন করে কিছু বলবো। মানুষ নতুন কিছু জানবে।
তিনি আরো বলেন, তবে ব্যতিক্রম ৩/৪জন আছেন তাদের মুখোমুখি হতে সাহসী হতে হতে হয়…. তেমনটি জয় ভাইয়া। আবার তাঁর চ্যালেন্জ এক্সেপ্ট করলুম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button