বিনোদনশিরোনাম

বয়ফ্রেন্ডের সন্ধানে মিমি

রাজ চক্রবর্তীর সাবেক প্রেমিকা মিমি চক্রবর্তী এখন বয়ফ্রেন্ড খুঁজছেন। জানিয়েছেন, মনের মতো কাউকে পেলে সময় কাটিয়ে তারপর বিয়ে করতে চান।
রাজের পর মিমি প্রযোজক শ্রীকান্ত মেহতার সঙ্গে প্রেম করেন। এরপর তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহানের সঙ্গে তার বন্ধুত্বের খবর ছড়িয়ে পড়ে।
কিন্তু মিমি দাবি করছেন তিনি এখন সিঙ্গেল, ‘আমি লং ডিসট্যান্স রিলেশনশিপে বিশ্বাস করি না। মিলির সঙ্গে বিয়ের প্রশ্নই ওঠে না। আমি পার্টিতে যাই না। শুটিং থেকে বাড়ি আর আমার রাজনীতির জায়গা, এটাই আমার রুটিন।’
‘এই রুটিনে কেউ বুঝতে পারছে না আমি কার সঙ্গে ডেট করছি? কোথায় যাচ্ছি? তার ওপর আমি একা। তাই মানুষ ধরে নিচ্ছে আমার অমুকের সঙ্গে প্রেম, বিয়ে। আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে, সব মিডিয়াকে ডেকেই বিয়ে করব।’
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মিমি বলেন, ‘শুনুন, আগে একটা বয়ফ্রেন্ড হোক। তাকে দেখি। তার সঙ্গে ঘুরি। কিছুটা সময় কাটাই। তারপর বিয়ে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button