বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের দিনটি স্মরণ করল আইসিসি

আজ ১০ জানুয়ারি। পনেরো বছর আগে ঠিক এই দিনে স্মরণীয় এক মুহূর্তের দেখা পেয়েছিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়ে পেয়েছিল প্রথম টেস্ট জয়ের স্বাদ। টাইগারদের স্মরণীয় দিন উপলক্ষে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২০০৫ সালে এই দিনে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারায় বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ওটাই ছিল লাল-সবুজদের প্রথম টেস্ট জয়।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪৮৮ রান করে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে ৩১২ রানে অলআউট হলে ১৭৬ রানের লিড পায় তারা। ৯ উইকেটে ২০৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জয়ের জন্য ৩৮০ রানের লক্ষ্যে ১৫৪ রানে গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ে। ২২৬ রানের জয়ের উল্লাসে মাতে হাবিবুল বাশারের দল।
বাংলাদেশের এই স্মরণীয় মুহূর্ত উপলক্ষে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি’র টুইট-
pic.twitter.com/HrEU0uqrgB




