বিবিধশিরোনাম

বাবার চেয়ে বেশি বয়সীকে বিয়ে করছেন ডায়নার ভাতিজি

লুইস চলতি মাসে ৬১ বছরে পা রেখেছেন, কিটি ২৯। ব্রিটিশ রাজপরিবারের বধূ প্রিন্সেস ডায়নার ভাতিজি এমন এক ব্যক্তিকে বিয়ে করতে যাচ্ছেন, যিনি বয়সে তার বাবার চেয়েও পাঁচ বছরের বড়!
ডেইলি মেইল জানিয়েছে, লেডি কিটি স্পেন্সার ডায়নার ভাইয়ের মেয়ে। তিনি বিয়ে করছেন মাইকেল লুইস নামের ব্যবসায়ীকে।
লুইস চলতি মাসে ৬১ বছরে পা রেখেছেন, কিটির বয়স ২৯। তার বাবা আর্ল স্পেন্সারের বয়স সেখানে ৫৫।
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত লুইস ফ্যাশন জগতে প্রভাবশালী এক নাম। তার মোট সম্পদের পরিমাণ ৮০ মিলিয়ন পাউন্ড। তিন সন্তানের বাবা লুইস আগের স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। তার সন্তানরা সবাই নতুন স্ত্রীর সমবয়সী।
কিটি এবং লুইসকে গত আগস্টে এক সঙ্গে দেখা যায়। ফ্রান্সের একটি ক্লাবে একে-অপরকে চুমু খেয়ে আলোচনায় আসেন। তিন মাস বাদে সম্পর্কের কথা স্বীকার করে বিয়ের ঘোষণা দিলেন।
কিটির ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, বড়দিনের আগেই লুইস তাকে প্রস্তাব দেন।
‘সে তখন কেপ টাউনে ছিল। মা এবং বাড়ির সবাইকে ঘটনাটি বলার পর তারা রাজি হয়েছেন।’
১৯৯০ সালে জন্মগ্রহণ করা কিটি প্রিন্সেস উইলিয়াম এবং হ্যারির বড় মামাতো বোন। ১৯৯৭ সালে মা-বাবার ছাড়াছাড়ির পর তিনি কখনো ইংল্যান্ডে বাবার বাড়ি থেকেছেন, কখনো আবার দক্ষিণ আফ্রিকায় মায়ের কাছে গিয়েছেন।
প্রিন্সেস ডায়ানা রাজবধূ হন ১৯৮১ সালের দিকে। যুবরাজ প্রিন্স চার্লস তাকে বিয়ে করেন। ১৯৯৬ সালের শেষ দিকে বিবাহবিচ্ছেদ হয়। তার দুই ছেলে উইলিয়াম ও হ্যারি, ব্রিটিশ মসনদের উত্তরাধিকারীদের তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button