আইন আদালতশিরোনাম

৭০ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনে জমা না দেয়ায় নতুন তারিখ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।
সোমবার (৩০ডিসেম্বর) এ হত্যা মামলার তদন্ত দাখিলের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু তদন্তকারী সংস্থা র‌্যাব তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। এতে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ১০ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন। এ নিয়ে ৭০ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন।
সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ ৮ আসামিরা হলেন—বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন। নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।
গত সাত বছরেরও বেশি সময়ে র‌্যাব তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উদঘাটন করতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button