জাতীয়শিরোনাম

মাসে তিনটি করে স্প্যান বসবে পদ্মা সেতুতে

এখন থেকে প্রতি মাসে পদ্মা সেতুতে তিনটি করে স্প্যান সংযুক্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে আগামীকাল ২০তম স্প্যানে অবকাঠামো বসবে এবং এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান পদ্মা সেতুতে সংযুক্ত হবে। ২০২০ সালের জুলাই মাসের মধ্যে সেতুর সবগুলো স্প্যানে কাঠামো বসানোর কাজ শেষ হবে। এই লক্ষ্য পূরণ হলে নির্দিষ্ট সময়ের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে পদ্মা সেতু।
সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বলেন, দেশে তুলনামুলক ভায়োলেন্স কম। ঢাবিতে ককটেল বিষ্ফোরণ বিচ্ছিন্ন ব্যাপার। বিএনপি ফায়দা লোটার জন্যই হয়তো তাদের অফিসের সামনে নিজরাই ককটেল ফাটিয়েছে।
সিটি কর্পোশন নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের জন্য গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থী বেছে নেয়া হয়েছে, তবে কেউ খারাপ ছিলো কিনা তা বলবো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button