বিনোদন

অভিনয় ছেড়ে দেয়া প্রসঙ্গে যা বলেলন পূর্ণিমা

পবিত্র ওমরাহ হজ পালনের জন্য মক্কা ও মদিনা যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালের একটি ফ্লাইটে সৌদি আরবের মক্কা শহরের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
পূর্ণিমা বলেন, অনেক আগেই যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু নানা কারণে সময় মেলাতে পারিনি। তবে এবার সব চূড়ান্ত। প্রথমবারের মতো ওমরাহ হজ পালনের জন্য পবিত্র মক্কায় যাচ্ছি। সবার কাছে দোয়া চাই। যেন সুন্দরভাবে হজ পালন করে ফিরে আসতে পারি।
এদিকে গুঞ্জন উঠেছে হজ করে অভিনয়কে বিদায় জানাবেন পূর্ণিমা। এবিষয়ে পূর্ণিমা বলেন, অনেকেই ভাবছেন হজ করে এসে আর অভিনয় করবো না। এটা একদমই গুজব। কারণ, অভিনয় আমার পেশা। এটা ছাড়া বাঁচা সম্ভব না। সততার সঙ্গে এই কাজটি করে যেতে চাই আজীবন।
এদিকে পূর্ণিমা নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। তারমধ্যে ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং ‘জ্যাম’ ছবিতে আরিফিন শুভ। দুটি ছবি নতুন বছরে মুক্তি পাবে বলে জানা গেছে।তবে দুটি ছবিরই সামান্য কিছু কাজ বাকি আছে এখনও। হজ পালন থেকে ফিরে বাকি কাজটুকু শেষ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button