উপমহাদেশশিরোনাম

ভারতের প্রাণ বাঁচান: সিএএ ও এনআরসি প্রশ্নে মমতা

নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রশ্নে সমগ্র ভারতের সকল বিরোধী ও সহযোগী দলকে একতাবদ্ধ হবার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি গণতন্ত্র বাঁচাতে সকল দলকে একটি বৈঠকে মিলিত হবার আহ্বানও জানিয়েছেন। খবর এনডিটিভি’র
চিঠিতে মমতা লেখেন, ‘অত্যন্ত উদ্বেগ নিয়ে আমি আপনাদের কাছে চিঠি লিখছি। ধর্ম, সিএএ ও এনআরসি ইস্যুতে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।’
‘… কঠোর এই আইনের বিরুদ্ধে আমাদের একতাবদ্ধ হতে হবে। সমস্ত প্রবীণ নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলকে সম্মিলিত ও । ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। …আসুন কেন্দ্রের অসৎ প্রচেষ্টার শান্তিপূর্ণ এবং অর্থবহ বিরোধীটা করি এবং ভারতের গণতান্ত্রিক আত্মাকে বাঁচাতে এগিয়ে আসি।’
চিঠিতে মমতা আরও লেখেন, ‘যুবক ও শিক্ষার্থীরা কেন্দ্রের বর্বর ও হিংস্র শক্তির বিরুদ্ধে আন্দোলন করছে। পুরো বিশ্ব আমাদের দেখছে … আসুন আমরা ভারতকে বাঁচাতে সোচ্চার হই।’
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চিঠির অনুলিপি কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, এনসিপি নেতা শরদ পাওয়ার এবং জাতীয় সম্মেলনের ফারুক আবদুল্লাহকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সিএএ ও এনআরসি ইস্যুতে শুরু থেকেই সোচ্চার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই তার দল তৃণমূল কংগ্রেস কলকাতায় রাস্তায় নেমেছে এবং এই দুই আইন বাতিল না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button