উপমহাদেশশিরোনাম

নাগরিক আইন সংশোধনী : দুপুরে বিল এনে মধ্যরাতে পাস: মমতা

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজপথে নেমে বিজেপিকে ফের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দুষে মমতা বলেন, বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছে। সংখ্যার জোরে আইনে পরিণত হলে হবে না। সংবিধান মানা হয়নি। মানুষের সমর্থন না হলে আইন কার্যকরি হয় না। সংসদে কবে বিল পাস হবে, তা জানানো হয়নি।
দুপুরে বিল এনে মধ্যরাতে পাস! গায়ের জোরে সবকিছু হয় না। নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসির বিরুদ্ধে এই আন্দোলন জয়লাভ করবেই।
বিক্ষোভকারীদের পোশাক নিয়ে মোদির মন্তব্যে উত্তাল গোটা দেশ। এ বিতর্কে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, পোশাক দেখে কি আন্দোলনকারীদের চেনা যায়? পোশাক দেখে আন্দোলন চেনা যায় কখনও ভাবিনি। পোশাক, খাবার যারা যার নিজের মতো।
নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে আজ ফের রাজপথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ পাঠ করে শঙ্খধ্বনি দিয়ে যাদবপুর থেকে মিছিল শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরুর আগে তৃণমূল সুপ্রিমো বলেন, আমাদের দুটি স্লোগান থাকবে, এনআরসি মানছি না, মানব না। ক্যাব মানছি না মানব না।
তিনি আরও বলেন, গায়ের জোরে সব কিছু হয় না। এই আন্দোলন জয়লাভ করবেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button