বিনোদন

শুভ জন্মদিন চিত্রনায়িকা শাবনূর

নব্বই পরবর্তী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। আজ নন্দিত এ অভিনেত্রীর জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটিতে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। চলচ্চিত্রের সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। এই শুভেচ্ছা আর ভালোবাসাকেই জীবনের সেরা অর্জন বলে মনে করেন শাবনূর।
অনেক দিন হলো অভিনয় থেকে দূরে সরে আছেন শাবনূর। তবে এখনো তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। হঠাৎ কোথাও কোনো অনুষ্ঠানে হাজির হলে তাকে দেখতে ঢল নামে মানুষের। নতুন ছবিতে তাকে দেখার জন্য অপেক্ষায় তার ভক্তরা।
২০১১ সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করে স্বামীর সঙ্গে সেখানেই থাকেন এই নায়িকা। তার ভক্তরা জেনে গেছেন খুশির খবর। আবারও সিনেমায় ফিরতে যাচ্ছেন তিনি। বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন। নিয়মিত জিম করে নিজেকে তৈরি করছেন সিনেমার জন্য। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে সেই আভাসও দিয়ে গেছেন শাবনূর।
জানা গেছে, পারিবারিক আয়োজনে ঘরোয়াভাবেই কাটবে শাবনূরের জন্মদিন। একান্তই কাছের কিছু মানুষের সঙ্গে দেখা হতে পারে। গল্প-আড্ডা আর স্মৃতিচারণে মুখর হবেন তাদের সঙ্গে।
জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন এই নায়িকা। তিনি বলেন, চলচ্চিত্র থেকেই আমি আজকের শাবনূর হয়েছি। আমার কাজ করতে কোনো আপত্তি নেই। তবে বর্তমানে আমি ফিট না। আমি ওজন কমানোর চেষ্টা করছি। তবে নতুন বছরে কাজ শুরু করার ইচ্ছা রয়েছে। শাবনূর ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। শাবনূরের পর্দার পেছনের নাম নুপুর। প্রথম চলচ্চিত্র কিংবদন্তি পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী রাতে’ মুক্তি পায়। সাব্বিরের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।
তবে শাবনূরের মুগ্ধতার ইতিহাস শুরু হয় ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ছবিটি দিয়ে। সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি ছবি করেন। তার সবগুলোই রেকর্ড সংখ্যকভাবে ব্যবসায়িক সাফল্য পায়। এটি বাংলাদেশের চলচ্চিত্রে সফল জুটিগুলোর অন্যতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button