রাজনীতিশিরোনাম

গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নয় মাস যুদ্ধ করে আজকের এই দিনে একটি স্বাধীন ভূখন্ড পেয়েছিলাম। এই যুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যের কথা, ৪৮ বছর পরে এই দেশ গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। আজ মানুষের কোনো অধিকার নেই, ঠোঁটের অধিকার নেই। গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘অন্যায় ও নির্মমভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা আজকের এই দিনে শপথ গ্রহণ করছি, যে চেতনার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম, সেই চেতনাকে সামনে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রীকে মুক্ত করব।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদ্যস ড. মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম পল প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button