আইপিএলে মুস্তাফিজের মূল্য ১ কোটি

আইপিএল নিলামের পূর্ণাঙ্গ তালিকায় নাম আছে ৫ বাংলাদেশি ক্রিকেটারের। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফুউদ্দিন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হতে যাওয়া আইপিএল নিলামে উঠবে তাদের নাম।
যে তালিকায় মুশফিককে উইকেটকিপার, মোস্তাফিজকে ফাস্ট বোলার ও বাকি তিনজনকে অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখা হয়ে। যেখানে ভিত্তিমূল্য সবচেয়ে বেশি সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল খেলা মোস্তাফিজেরই। ১ কোটি রুপি ভিত্তিমূল্য বাঁহাতি এই পেসারের।
মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। আর সাব্বির রহমান ও পেসার সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। যদিও বর্তমান ফর্ম ও ভারত সফরের পারফরম্যান্স বিবেচনা করে মুশফিকেরই দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকিদের কেউ পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এ দিকে আইপিএল নিলামের জন্য এবার প্রাথমিকভাবে ৭৫৮ ভারতীয়সহ সর্বমোট ৯৭১ জন খেলোয়াড় নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। সেখান থেকে কাটছাঁট হয়ে নিলামের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে ৩০৮ জনের। পাশাপাশি এর বাহির থেকে আরও ২৪ জনকে নিয়ে করা হয়েছে ৩৩২ ক্রিকেটারের চূড়ান্ত নিলাম তালিকা।
এই ৩৩২ জনের সবাই কিন্তু দল পাবেন না। এদের মধ্যে থেকে সর্বোচ্চ ৭৩ জন খেলোয়াড় দল পাবেন। যার মধ্যে আবার সর্বোচ্চ ২৯ জন হতে পারেন বিদেশি কোটায়। ফলে এটা নিশ্চিত, কঠিন প্রতিযোগিতার মধ্যেই আছেন বাংলাদেশের মুশফিক-সাব্বিররা।
উল্লেখ্য, আগামী বছরের এপ্রিলে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। এবারও আট দলের অংশগ্রহণে মাঠে গড়াবে এই জমজমাট টুর্নামেন্ট। টি২০ ফরম্যাটে রাউন্ড রবির পদ্ধতিতে মোট ৬০ ম্যাচের ফয়সালা হবে।




