খেলা

অজিদের বিপক্ষে মাঠে নামছে লংকানরা

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দ্বাদশ আসরের বিশতম ও দিনের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে ছন্দে থাকা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটি হবে আসরে উভয় দলেরই পঞ্চম ম্যাচ।এক ম্যাচে নিউজিল্যান্ডের কাছে এবং দুই ম্যাচ বৃষ্টির কাছে হার মানা ভাগ্যহত শ্রীলংকার বিপক্ষে জয়ী এবারের আসরের পয়েন্ট তালিকার শীর্ষ স্থানটি নিশ্চিত করতে চাইবে অস্ট্রেলিয়া।
মাত্র ১৩৭ রানে গুটিয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের পরাজয় দিয়ে অত্যন্ত হতাশাজনকভাবে এবারের বিশ্বকাপ শুরু করে দিমুথ করুনারতেœর নেতৃত্বাধীন শ্রীলংকা। এরপর পুচকে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে জয় পাওয়া শ্রীলংকা হার মানতে হয়েছে বৃষ্টির কাছে। পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দলটিকে।
পক্ষান্তরে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কেবলমাত্র ভারতের বিপক্ষে একটি পরাজয় ছাড়া বাকি তিন ম্যাচেই জয়ী হয়েছে। টুর্নামেন্টে এ পর্যন্ত পেশাদার পারফরমেন্স দিয়ে অসি দলটি যেন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।
চার ম্যাচের তিনটিতে জয়ী হয়ে বর্তমানে পয়েনন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এক কথায় অসাধারণ পারফরমেন্স দুই হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নার গতে দুই ম্যাচেই অস্ট্রেলিয়াকে তিনশ’র বেশি রান সংগ্রহে ভুমিকা রেখেছেন।
ধ্বংসাত্মক এ ওপেনারকে যদিও এখন পর্যন্ত তার আসল রূপে দেখা যায়ানি। তবে পাকিস্তানের বিপক্ষে ১১১ বলে ১০৭ রানের ইনিংসটিকে আরো সহজ করে দেবে। বল টেম্পারিং কেলেঙ্কারীতে জড়িয়ে পড়ায় এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এটা ছিল তার প্রথম সেঞ্চুরি এবং এখন থেকে আরো বেশি স্বাধীনভাবে খেরতে চাইবে।
শেষ চার ইনিংসে দুই হাফ সেঞ্চুরি রয়েছে অধিনায়ক এ্যারন ফিঞ্চেরও। পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচে
তিনি এবং ওযার্নার অস্ট্রেলিয়াকে দারুন একটা সূচনা এনে দিয়েছেন এবং শ্রীলংকার বিপক্ষেও এ জুটি নিজেদের ফর্ম অব্যাহত রাখতে চাইবে।
তবে মানসম্মত পেস বোলিংয়ের বিপক্ষে অস্ট্রেলিয়াকে কিছুটা নরবড়ে মনে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৯ রানে তারা পাঁচ উইকেট হারিয়েছে।
পাকিস্তান ও ভারতের বিপক্ষে টপ অর্ডার ভাল একটা সূচনা এনে দেয়ার পরও তাদের মিডল অর্ডারে তেমন একটা কার্যকর ভুমিকা পালন করতে পারেনি। আগামীকালের ম্যাচে শ্রীলংকা অস্ট্রেলিয়ার এ দুর্বলতাকে কাজে লাগাতে চাইবে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়া পেসার নুয়ান প্রদীপ ফিট হয়ে শনিবারের ম্যাচে বোলিং লাইনকে আরো শক্তিশালী করবে আশা করছে শ্রীলংকা।
শ্বাশুরির মৃত্যুতে দেশে যাওয়া অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গাও আগামীকালের ম্যাচে খেলবে ধারণা করা হচ্ছে এবং এ পেস জুটি উইকেট পেতে মরিয়া হয়ে উঠবে।
ব্যাটিং বিভাগে করুনারতেœর নেতৃত্বাধীন দলটি নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে ৫০ ওভার খেরতে ব্যর্থ হয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ১৪ রানে পাঁচ এবং আফগানিস্তানের বিপক্ষে ৩৬ রানে সাত উইকেট হারিয়েছে।
টুর্নামেন্টে এ পর্যন্ত নয় উইকেট করে শিকার করা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সদের মোকাবেলা করার আগে সাবেক চ্যাম্পিয়নদের ব্যাটিং সমস্যার সমাধান করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button