খেলা

পাঁচ বছর বয়সেই গ্রাজুয়েট শেষ ওয়ার্নারের মেয়ের!

কি অবাক হয়ে গেলেন! স্বাভাবিক। যেখানে আমাদের দেশে গ্রাজুয়েশন শেষ করতে লাগে ২৩ থেকে ২৪ বছর। সেখানে ৫ বছরের একটা মেয়ে কিভাবে এই ডিগ্রি নিলো।
তবে আশ্চর্য হলেও এটাই সত্য। ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের মেয়ে ইভি মে। ক’দিন আগে পঞ্চম জন্মদিনের কেক কেটেছে সে। এখন সেই ইভিই গ্রাজুয়েট।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে মেয়ে ইভির গ্রাজুয়েট করার ছবি পোস্ট দিয়ে এই সুখবরটা দেন অসি তারকা। যেখানে নিয়ে লিখেছেন, ‘আমার আদরের মেয়ে ইভি আজ গ্রাজুয়েট শেষ করল। খুবই লক্ষ্মী একটা মেয়ে সে। আমি সেভাবে তার দেখভাল করার সময় পাই না। তবু সে নিয়মিত পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আমি তাকে অনেক অনেক ভালোবাসি।’
উল্লেখ্য, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা নিশ্চয়ই দিবাস্বপ্নের মতো। তবে অস্ট্রেলিয়ায় অসম্ভব কিছু না। অবশ্য আমাদের গ্রাজুয়েট আর তাদের গ্রাজুয়েটের মধ্যে বড় একটা ফারাক আছে। তারা চাইলে স্কুল থেকেই গ্রাজুয়েট সম্পন্ন করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button