খেলা

আম্পায়ার আউট না দেওয়ায় শিশুর মতো কাঁদলেন গেইল, ভিডিও ভাইরাল

 ক্রিকেট বিশ্বের ব্যাটিং দানব ও ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিজ গেইল। টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারও তিনি। বোলারদের ত্রাস এ ব্যাটসম্যান বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে ঝড় তোলেন ব্যাট হাতে। তবে গেইল দুর্দান্ত ব্যাটিং ছাড়াও মাঝে মাঝে তার অদ্ভুত সব কাণ্ডের জন্যও আলোচনায় আসেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে গেইলের একটি ভিডিও। ব্যাটিংয়ের পাশাপাশি মাঝেমাঝে বোলিংও করেন গেইল। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বোলার গেইল আম্পায়ারের কাছে এলবিডব্লিউর জোরাল আবেদন করেছেন। তার আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় মাঠেই শিশুর মতো কেঁদে ওঠেন। তার কান্না দেখে আম্পায়ারও হাসি আটকে রাখতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান বর্তমানে সিরিজ খেললেও গেইল খেলছেন দক্ষিণ আফ্রিকার মজানসি সুপার লিগে। শুক্রবার (২২ নভেম্বর) পার্ল রকসের মুখোমুখি হয় জোসি স্টার্স। ম্যাচে জোসি স্টার্সের হয়ে প্রথম ওভার করতে আসেন ক্রিস গেইল। সে ওভারেই ওপেনার হেনরি ডেভিসের প্যাডে বল লাগলে জোরাল আবেদন করেন গেইল। আম্পায়ার গেইলের আবেদনে সাড়া দেননি। এরপরই শিশুর মতো কান্না করেন গেইল। তার এমন কাণ্ডে আম্পায়ারও হেসে দেন।

ম্যাচটিতে গেইলের দল জোসি স্টার্স চার উইকেটে হেরে যায়। গেইল ১ রান করার পাশাপাশি বল হাতে ওই এক ওভার করে ৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button